আপনি জীবনে Term Insurance করার কথা ভাবছেন, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো কত টাকার Term Insurance নেওয়া উচিত?
অনেকে শুধু প্রিমিয়াম কম রাখার জন্য ছোট Insurance কভার নেন। আবার কেউ কেউ মনে করেন যত বেশি insurance কভার, তত ভালো। আসলে দুটো ধারণার কোনোটিই পুরোপুরি সঠিক নয়। আপনার জন্য সঠিক Term Insurance Coverage নির্ভর করে আয়, বয়স, পরিবারের আর্থিক নির্ভরতা, ঋণ, ভবিষ্যতের খরচ এবং আপনার আর্থিক লক্ষ্যগুলোর ওপর।
এই আর্টিকেলে সহজভাবে জানব, কীভাবে নিজের প্রয়োজন অনুযায়ী Term Insurance-এর কভারেজ নির্ধারণ করবেন।
Term Insurance কী এবং কেন প্রয়োজন?
Term Insurance হলো একটি Life Insurance policy যেখানে নির্দিষ্ট সময়ের জন্য Life Cover পাওয়া যায়। Policyholder-এর মৃত্যু হলে, policy-এর শর্ত অনুযায়ী nominee বা পরিবারের সদস্যরা Death Benefit পান। এর মূল উদ্দেশ্য হল আপনার অনুপস্থিতিতে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
বিশেষ করে আপনি যদি পরিবারের প্রধান উপার্জনকারী হন, স্ত্রী, সন্তান বা বাবা-মা আপনার আয়ের ওপর নির্ভরশীল হন, Home Loan বা অন্য কোনো বড় ঋণ থাকে, সন্তানের পড়াশোনা বা ভবিষ্যতের জন্য টাকা রাখতে চান। তাহলে পর্যাপ্ত Term Insurance Coverage থাকা গুরুত্বপূর্ণ।
কিন্তু কত টাকার Term Insurance নেওয়া উচিত? একটি প্রচলিত thumb rule অনুযায়ী, আপনার বার্ষিক আয়ের 10–15 গুণ Life Cover দিয়ে শুরু করে প্রয়োজন অনুযায়ী সেটি বাড়ানো যায়। ধরা যাক আপনার বার্ষিক আয় ₹8 লাখ। তাহলে প্রাথমিকভাবে প্রায় ₹80 লাখ থেকে ₹1.2 কোটি Term Insurance Coverage নেওয়া যেতে পারে।
তবে শুধু এই ফর্মুলার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ একই আয় হলেও দুজন মানুষের Insurance-এর প্রয়োজন এক নাও হতে পারে।
উদাহরণ ধরুন আপনার বার্ষিক আয় ₹10 লাখ, Home Loan ₹40 লাখ টাকা, সন্তানের ভবিষ্যৎ শিক্ষার প্রয়োজন ₹25 লাখ পরিবারের অন্যান্য ভবিষ্যৎ আর্থিক প্রয়োজন ₹20 লাখ প্রয়োজন । এই পরিস্থিতিতে শুধুমাত্র “বার্ষিক আয়ের 10 গুণ” ধরে ₹1 কোটি Cover নেওয়া যথেষ্ট নাও হতে পারে। ঋণ ও ভবিষ্যৎ প্রয়োজন যোগ করে আরও বেশি Coverage প্রয়োজন হতে পারে।
Term Insurance Coverage হিসাব করার সহজ পদ্ধতি
নিজের প্রয়োজন বোঝার জন্য একটি সহজ হিসাব করতে পারেন ।
প্রয়োজনীয় Term Insurance = ভবিষ্যতের আর্থিক প্রয়োজন + বকেয়া ঋণ – বিদ্যমান সম্পদ/Insurance Cover . এখানে ভবিষ্যতের আর্থিক প্রয়োজন বলতে বোঝাতে পারে আপনার পরিবারের দৈনন্দিন খরচ, সন্তানের শিক্ষা, সন্তানের বিয়ে বা অন্যান্য ভবিষ্যৎ লক্ষ্য, Home Loan বা অন্যান্য ঋন, পরিবারের জরুরি আর্থিক প্রয়োজন, আপনার অবসরের আগে পরিবারের প্রয়োজনীয় অর্থ
অন্যদিকে, আপনার existing investment, savings বা অন্য Life Insurance Cover থাকলে সেটিও হিসাবের মধ্যে রাখা যায়।

বয়স অনুযায়ী কত টাকার Term Insurance প্রয়োজন?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার আর্থিক দায়িত্ব সাধারণত পরিবর্তিত হয়। তাই Term Insurance Coverage-এর প্রয়োজনও বদলাতে পারে।
25–30 বছর বয়স এই বয়সে অনেকের বড় ঋণ বা পরিবারের দায়িত্ব তুলনামূলক কম থাকে। কিন্তু কম বয়সে Term Insurance নিলে দীর্ঘ সময়ের জন্য Financial Protection তৈরি করা যায়। আপনার আয় ও ভবিষ্যৎ দায়িত্ব অনুযায়ী ₹50 লাখ, ₹1 কোটি বা তার বেশি Cover প্রয়োজন হতে পারে।
30–40 বছর বয়স, এই সময়ে অনেকের পরিবার, সন্তান, Home Loan এবং অন্যান্য financial responsibilities থাকে। তাই এই বয়সে Coverage নির্ধারণের সময় শুধু বর্তমান আয় নয়, ভবিষ্যতের খরচও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে ₹1 কোটি থেকে ₹2 কোটি বা তার বেশি Cover প্রয়োজন হতে পারে—তবে এটি ব্যক্তিগত আর্থিক পরিস্থিতির ওপর নির্ভরশীল।
40–50 বছর বয়স, এই বয়সে Home Loan, সন্তানের উচ্চশিক্ষা এবং অন্যান্য financial commitments-এর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। আপনার existing assets ও liabilities হিসাব করে Coverage ঠিক করা ভালো।
শুধু Salary দেখে Term Insurance নেওয়া কি ঠিক?
না। এটি সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি। ধরুন দুজন ব্যক্তিরই বার্ষিক আয় ₹10 লাখ। প্রথম ব্যক্তির কোনো ঋণ নেই এবং তাঁর ₹50 লাখের savings আছে। দ্বিতীয় ব্যক্তির ₹60 লাখ Home Loan এবং দুই সন্তানের শিক্ষার দায়িত্ব রয়েছে। দুজনের আয় একই হলেও তাঁদের Insurance-এর প্রয়োজন এক নয়।
তাই Income Replacement + Financial Obligations + Future Goals—এই তিনটি বিষয় একসঙ্গে বিবেচনা করা উচিত।
Home Loan থাকলে কতটা Term Insurance নেওয়া উচিত?
আপনার যদি Home Loan থাকে, তাহলে Insurance Coverage হিসাব করার সময় বকেয়া ঋণ অবশ্যই বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, আপনার ₹50 লাখ Home Loan বাকি এবং পরিবারের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য আরও ₹1 কোটি প্রয়োজন হলে, ₹1 কোটি Cover হয়তো যথেষ্ট নাও হতে পারে। এই ক্ষেত্রে ঋণের পরিমাণও Coverage-এর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত।
সন্তানের জন্য Term Insurance Coverage কেন গুরুত্বপূর্ণ?
সন্তান থাকলে তাঁর ভবিষ্যৎ শিক্ষা ও অন্যান্য প্রয়োজনের খরচও হিসাব করা উচিত। আজকের ₹20 লাখ শিক্ষা খরচ ভবিষ্যতে একই থাকবে এমন নয়। Inflation-এর কারণে ভবিষ্যতের খরচ বাড়তে পারে। তাই সন্তানের বয়স, শিক্ষার সম্ভাব্য সময় এবং বর্তমান খরচ বিবেচনা করে ভবিষ্যতের প্রয়োজনের একটি আনুমানিক হিসাব করা ভালো।
Term Insurance নেওয়ার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
১. শুধু কম Premium দেখে Policy নেওয়া – কম Premium আকর্ষণীয় মনে হলেও Policy-এর Coverage, Exclusions, Claim-related terms এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত বুঝে নেওয়া উচিত
২. খুব কম Cover নেওয়া – ₹25 লাখ বা ₹50 লাখ Cover অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত নাও হতে পারে, বিশেষ করে বড় ঋণ বা পরিবারের অনেক financial responsibilities থাকলে
৩. Inflation হিসাব না করা – আজকের খরচ এবং 15–20 বছর পরের খরচ এক হবে না। ভবিষ্যতের প্রয়োজন হিসাব করার সময় Inflation বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
৪. Nominee তথ্য আপডেট না রাখা – জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন—যেমন বিয়ে, সন্তানের জন্ম বা পারিবারিক পরিবর্তন—হলে nominee details প্রয়োজন অনুযায়ী update করা উচিত।
৫. নিজের আর্থিক পরিস্থিতি না বুঝে অন্যকে দেখে Cover নেওয়া- বন্ধু বা আত্মীয় ₹2 কোটি Term Insurance নিয়েছেন বলেই আপনারও ₹2 কোটি প্রয়োজন হবে—এমন নয়।
আপনার বয়স, আয়, পরিবারের সদস্যদের আর্থিক নির্ভরতা, Home Loan বা অন্যান্য ঋণ, সন্তানের ভবিষ্যৎ এবং existing savings সবকিছু মিলিয়েই সঠিক Coverage নির্ধারণ করা উচিত। সহজভাবে বললে, এমন একটি Cover বেছে নিন যা আপনার অনুপস্থিতিতে পরিবারের গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্বগুলো সামলাতে সাহায্য করতে পারে।
আর মনে রাখবেন, Term Insurance-এর উদ্দেশ্য শুধুমাত্র একটি বড় অঙ্কের টাকা রেখে যাওয়া নয় আপনার পরিবারের financial stability যাতে আপনার অনুপস্থিতিতেও যতটা সম্ভব বজায় থাকে, সেটিই মূল লক্ষ্য।
বেশি Term Insurance Cover নিলে কি সবসময় ভালো?
অবশ্যই নয়।
শুধু Salary দেখে Term Insurance নেওয়া কি ঠিক?
না