ভাবুন, আপনার হাতে ₹5 লাখ টাকা আছে। টাকা ব্যাংকে রেখে দিতে চান। শেয়ার বাজারের invest করতে চান না, মিউচুয়াল ফান্ডের ঝুঁকি নিতে চান না, আবার টাকাটা ঘরে রেখেও নিশ্চিন্ত থাকতে পারছেন না। তখন আপনার মাথায় প্রথম যে অপশনটি আসে, সেটি সম্ভবত FD বা Fixed Deposit কী ঠিক বলেছি আমি।
অনেকেই মনে করেন, “FD তো খুব সহজ ব্যাংকে টাকা রাখব, কয়েক বছর পরে সুদসহ তুলে নেব।” ব্যাপারটা সত্যি এত সহজ, কিন্তু পুরোপুরি ভাবে সহজ নয়। কারণ FD করার সময় শুধু কত শতাংশ সুদ দিচ্ছে তা দেখলে ভুল হতে পারে। premature withdrawal, tax, interest payout, deposit insurance, auto-renewal এই বিষয়গুলো না বুঝে FD করলে পরে এমন পরিস্থিতি হতে পারে যেখানে আপনার সঞ্চিত টাকার সঙ্গে হাতে পাওয়া টাকার পার্থক্য তৈরি হবে।
FD কী, কীভাবে কাজ করে এবং Fixed Deposit করার আগে কোন 10টি বিষয় অবশ্যই জানা দরকার।
FD কী?
FD-এর অর্থ Fixed Deposit। সহজ ভাষায়, আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখেন। ব্যাংক সেই টাকার উপর নির্দিষ্ট হারে সুদ দেয়। মেয়াদ শেষ হলে আপনি মূল টাকা এবং প্রযোজ্য সুদ ফেরত পান।
ধরা যাক, আপনি ₹1 লাখ টাকা 3 বছরের জন্য FD করলেন এবং বার্ষিক সুদের হার 7%। এখানে আপনার টাকা নির্দিষ্ট সময়ের জন্য FD-তে থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো FD তে interest rate জানা মানেই আপনার final return জানা নয়। কারণ tax এবং interest calculation এর পদ্ধতিও জানা গুরুত্বপূর্ণ।

শুধু সুদের হার দেখে FD করা
ধরুন, দুটি ব্যাংক আপনাকে FD-এর জন্য যথাক্রমে 6.75% এবং 7.25% সুদ দিচ্ছে। স্বাভাবিকভাবেই আপনি 7.25% এর দিকে যাবেন।কিন্তু প্রশ্ন হলো
- সুদ cumulative নাকি monthly payout?
- আপনার tax liability কত?
- FD maturity এর পরে auto-renewal হবে কি?
- ব্যাংকটি DICGC-insured কি না?
এই প্রশ্নগুলোর উত্তর না জেনে শুধু “7.25% বেশি” দেখে FD করার ভুল করবেন না। ধরা যাক, সুমন নামে একজন ব্যক্তি ₹5 লাখ টাকা FD করলেন। ধরা হলো Principal = ₹5,00,000, FD tenure = 3 বছর Interest rate = 7%, Interest বছরে compound হচ্ছে
Compound interest ধরে আনুমানিক maturity amount হবে ₹5,00,000 × (1.07)³ ≈ ₹6,12,519। অর্থাৎ আনুমানিক interest ₹1,12,519. দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই interest আপনার income tax এর অংশ হতে পারে। অর্থাৎ FD-র 7% rate মানেই আপনার হাতে 7% net return নয়।
FD করার আগে জানা দরকার 10টি বিষয়
1. Interest Rate নয়, পুরো return দেখুন
FD করার সময় সবচেয়ে বেশি যে ভুলটি হয়, সেটি হলো শুধু interest rate compare করা। ধরুন Bank A- 6.75% এবং Bank B- 7.10%। দেখলে Bank B স্পষ্ট winner। কিন্তু আপনার FD যদি 1 বছরের হয়, আর অন্য ব্যাংকের 7.10% rate শুধু নির্দিষ্ট tenure-এর জন্য হয়, তাহলে সরাসরি comparison করা ঠিক হবে না। আবার cumulative FD এবং monthly interest payout-এর return structure-ও এক নয়।
তাই FD করার আগে দেখুন Interest rate + tenure + compounding frequency + payout option + tax এই পাঁচটি একসঙ্গে। সহজ নিয়ম শুধু প্রশ্ন করবেন না “কত শতাংশ সুদ দিচ্ছে?”, বরং প্রশ্ন করুন “মেয়াদ শেষে আমার হাতে মোট কত টাকা থাকবে?”
2. Tenure ভুল করলে return-এ প্রভাব পড়তে পারে
FD সাধারণত বিভিন্ন tenure এ করা যায় কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত। এখানে অনেকেই ভাবেন “যত বেশি সময়, তত বেশি লাভ।” সবসময় এমন নয়।
কারণ ভবিষ্যতে interest rate পরিবর্তিত হতে পারে। আপনি যদি দীর্ঘ tenure এ টাকা lock করেন, তাহলে মাঝপথে অন্য investment opportunity তৈরি হলেও সেই টাকা সহজে সরাতে পারবেন না। আবার খুব ছোট tenure বেছে নিলে বারবার FD renew করতে হতে পারে।
তাই tenure বেছে নেওয়ার আগে ভাবুন
- এই টাকা কবে প্রয়োজন হতে পারে?
- Emergency fund হিসেবে লাগতে পারে কি?
- 1 বছর পরে বড় খরচ আছে কি?
- সন্তানদের education-এর জন্য টাকা লাগবে কি?
- Home down payment এর পরিকল্পনা আছে কি?
যে টাকা আগামী 6-12 মাসের মধ্যে প্রয়োজন হতে পারে, সেই পুরো টাকাকে দীর্ঘমেয়াদি FD-তে lock করা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে।
3. Premature Withdrawal-এর নিয়ম আগে জানুন
এটি FD করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। আপনি FD করলেন 3 বছরের জন্য। কিন্তু 18 মাস পরে হঠাৎ টাকার প্রয়োজন হলো। তখন FD ভাঙতে হতে পারে।
এখানে ব্যাংকের premature withdrawal rules প্রযোজ্য হতে পারে। অনেক ক্ষেত্রে আপনি FD করার সময় যে rate পেয়েছিলেন, তার বদলে actual completed tenure অনুযায়ী applicable rate ব্যবহার করা হতে পারে এবং penalty ও থাকতে পারে। অর্থাৎ FD ভাঙলেই “এতদিনের 7% সুদ” পাবেন এমন নিশ্চয়তা নেই।
FD করার আগে ব্যাংকের terms and conditions দেখে নিন। premature withdrawal allowed কি না, penalty কত, interest কীভাবে recalculated হবে, partial withdrawal এর option আছে কি না।
4. Cumulative নাকি Non-Cumulative FD?
FD করার সময় আপনাকে payout option বেছে নিতে হতে পারে। দুটি সাধারণ ধরন Cumulative FD এখানে interest সাধারণত maturity-তে principal-এর সঙ্গে পাওয়া যায় এবং compounding-এর মাধ্যমে maturity amount বাড়ে। যারা এখন নিয়মিত interest income চান না এবং ভবিষ্যতের জন্য টাকা জমাতে চান, তাদের জন্য এটি উপযোগী হতে পারে।
Non-Cumulative FD এখানে interest নির্দিষ্ট frequency তে যেমন monthly, quarterly, half yearly বা yearly পাওয়া যেতে পারে, ব্যাংকের product terms অনুযায়ী। যারা FD থেকে নিয়মিত cash flow চান, তাদের কাছে এটি বেশি উপযোগী হতে পারে।
5. FD Interest এর উপর Tax লাগতে পারে
এখানেই অনেক FD investor ভুল করেন। অনেকে মনে করেন “আমি তো ব্যাংকে টাকা রেখেছি। সুদ পেয়েছি, সেটাই তো আমার লাভ।” কিন্তু FD interest সাধারণত taxable income-এর অংশ হতে পারে।
আপনার মোট income, applicable tax rules এবং tax regime অনুযায়ী tax liability নির্ধারিত হতে পারে। ব্যাংক নির্দিষ্ট পরিস্থিতিতে interest এর উপর TDS কাটতে পারে। তাই FD করার আগে শুধু gross interest দেখবেন না।
Example – ধরা যাক, একটি FD থেকে বছরে ₹50,000 interest পেলেন। আপনার applicable tax rate যদি 20% হয়, তাহলে সরল উদাহরণ হিসেবে tax impact ₹10,000-এর কাছাকাছি হতে পারে যদিও বাস্তবে tax calculation আপনার পুরো income profile এবং প্রযোজ্য নিয়মের উপর নির্ভর করবে।
অর্থাৎ ₹50,000 gross interest মানেই ₹50,000 net gain নয়। FD করার আগে tax impact হিসাব করুন।
6. TDS আর Final Tax এক জিনিস নয়
TDS হলো tax deduction mechanism। আপনার final tax liability আপনার মোট taxable income এবং প্রযোজ্য tax rules-এর উপর নির্ভর করবে। তাই FD থেকে interest income হলে নিজের tax situation অনুযায়ী হিসাব রাখা গুরুত্বপূর্ণ। যাদের একাধিক FD আছে, তাদের জন্য বছরে মোট interest কত হচ্ছে সেটি track করা আরও জরুরি।
7. ₹5 লাখ Deposit Insurance এর বিষয়টি বুঝুন
এটি FD করার সময় অনেকেই দেখেন না। ভারতে eligible bank deposits এর জন্য DICGC deposit insurance রয়েছে। DICGC অনুযায়ী, একই ব্যাংকে একই right এবং একই capacity-তে থাকা eligible deposits-এর principal এবং accrued interest মিলিয়ে সর্বোচ্চ ₹5 লাখ পর্যন্ত insurance cover রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় ₹5 লাখ limit প্রতি FD নয়।
ধরুন আপনার একই ব্যাংকে আছে Savings Account = ₹2 লাখ, FD = ₹4 লাখ, তাহলে মোট deposit ₹6 লাখ।
8. Senior Citizen Rate দেখে সিদ্ধান্ত নেবেন না, eligibility দেখুন
অনেক ব্যাংক senior citizens-এর জন্য regular FD rate এর উপর অতিরিক্ত interest দিতে পারে। এটি আকর্ষণীয় হতে পারে। কিন্তু এখানে eligibility, age criteria, tenure এবং specific product rules দেখতে হবে।
উদাহরণস্বরূপ, একটি bank হয়তো নির্দিষ্ট tenure-এ অতিরিক্ত rate দিচ্ছে, কিন্তু অন্য tenure-এ সেই benefit নেই। তাই শুধু advertisement-এ দেখানো “senior citizen special rate” দেখে সিদ্ধান্ত নেবেন না। দেখুন
- কোন বয়স থেকে eligibility
- কোন tenure-এ rate প্রযোজ্য
- remature withdrawal করলে কী হবে
- additional rate maturity পর্যন্ত থাকবে কি না
9. Auto-Renewal চালু আছে কি না দেখুন
এটি খুব ছোট একটি setting, কিন্তু পরে বড় সমস্যা তৈরি করতে পারে। ধরুন আপনার ₹3 লাখের FD-এর maturity date হলো 10 September। আপনি ভেবেছিলেন maturity-র পরে টাকা savings account এ চলে আসবে। কিন্তু FD যদি auto-renewal instruction-এ থাকে, তাহলে bank-এর terms অনুযায়ী maturity-র পরে deposit আবার renew হয়ে যেতে পারে।
এর ফলে আপনি যে টাকা অন্য কাজে ব্যবহার করতে চেয়েছিলেন, সেটি আবার fixed tenure-এ চলে যেতে পারে। তাই FD করার সময় অবশ্যই দেখুন। আপনার প্রয়োজন অনুযায়ী instruction দিন।
10. “Highest FD Rate” মানেই “Best FD” নয়
শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই FD খোঁজার সময় প্রথমেই search করেন “কোন ব্যাংক সবচেয়ে বেশি FD interest দিচ্ছে?” প্রশ্নটি ভুল নয়। কিন্তু অসম্পূর্ণ। কারণ FD নির্বাচন করার সময় দেখতে হবে।
- Bank-এর credibility
- Interest rate
- Tenure
- Liquidity
- Premature withdrawal rules
- TaxDeposit concentration
2 thoughts on “FD কী? Fixed Deposit করার আগে 10টি বিষয় জানুন”