প্রত্যেকের জীবনে কখন কী ধরনের financial emergency আসবে, সেটা আগে থেকে ঠিক বলা যায় না। হঠাৎ চাকরি চলে যেতে পারে। ব্যবসায় income কমে যেতে পারে। আবার পরিবারের কারও medical emergency হতে পারে। গাড়ি বা বাড়িতে বড় ধরনের repair-এর প্রয়োজন হতে পারে।
এই সময় যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, তখন অনেকেই credit card, personal loan বা বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নেওয়ার দিকে চলে যায়।সমস্যা শুধু টাকা ধার নেওয়া নয়, Emergency-এর সময় debt তৈরি হলে financial pressure কিন্ত আরও বেড়ে যায়। এই কারণেই Emergency Fund personal finance এর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।
এবার প্রশ্নটা হলো Emergency Fund কোথায় রাখলে সবচেয়ে ভালো? Savings Account ? Fixed Deposit? নাকি Liquid Fund-এ?

Emergency Fund কী?
Emergency Fund হলো এমন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, যা শুধুমাত্র financial emergency সামলানোর জন্য আলাদা করে রাখা হয়। এই টাকার মুল উদ্দেশ্য high return তৈরি করা নয়। এর মূল উদ্দেশ্য টাকা নিরাপদ রাখা, প্রয়োজনের সময় দ্রুত টাকা পাওয়া, জরুরি পরিস্থিতিতে loan নেওয়ার প্রয়োজন কমানো।
অর্থাৎ Emergency Fund এর ক্ষেত্রে liquidity এবং safety, return-এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
Emergency Fund কত টাকা রাখা উচিত?
সাধারণভাবে অনেকে বলে মনে ৩–৬ মাসের essential expenses সমান Emergency Fund রাখার পরামর্শ দেন। ধরুন আপনার পরিবারের প্রয়োজনীয় মাসিক খরচ ₹40,000। তাহলে ৩ মাসের Emergency Fund = ₹1,20,000, ৬ মাসের Emergency Fund = ₹2,40,000
তবে যাদের income irregular, business করেন বা চাকরির stability কম, তাদের ক্ষেত্রে ৬ মাসের বেশি Emergency Fund রাখার পরিকল্পনা রাখতে পারেন।অন্যদিকে stable salary এবং ভালো job security থাকলে ৩–৬ মাসের Emergency Fund রাখতে পারেন।
Emergency Fund কোথায় রাখলে সবচেয়ে ভালো?
১. Savings Account
Emergency Fund-এর প্রথম অংশ Savings Account এ রাখতে পারেন। ধরুন আপনার মাসিক essential expense ₹40,000। তাহলে আপনার প্রথম ১–২ মাসের খরচ অর্থাৎ ₹40,000–₹80,000 Savings Account-এ রাখাতে পারে। তবে Savings Account-এর interest rate সাধারণত FD-এর থেকে কম হয়।
২. Fixed Deposit বা Sweep-in FD
Emergency Fund-এর দ্বিতীয় অংশ FD-তে রাখা যেতে পারে। ধরুন আপনার Emergency Fund ₹3 লাখ।আপনি প্রথম ₹75,000 Savings Account-এ রেখে বাকি ₹2.25 লাখ FD-তে রাখতে পারেন। তবে FD করার আগে কয়েকটি বিষয় অবশ্যই দেখুন FD ভাঙলে interest কীভাবে হিসাব হবে, Auto-sweep facility আছে কিনা, Bank-এর terms and conditions, Deposit insurance coverage
৩. Liquid Fund
Emergency Fund-এর আরও একটি option হলো Liquid Fund। Liquid Fund সাধারণত short-term debt এবং money-market instruments-এ invest করে থাকে। এটিকে Savings Account-এর বিকল্প হিসেবে ভাবা যায়, কিন্তু এটি bank deposit নয়।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। Liquid Fund-এ market-related risk থাকায় এটিকে Savings Account বা FD-এর মতো guaranteed deposit হিসেবে দেখা উচিত নয়। তাই Emergency Fund-এর পুরো টাকা Liquid Fund-এ রাখা সবার জন্য উপযুক্ত নাও হতে পারে।
তাহলে Emergency Fund কীভাবে ভাগ করবেন?
ধরুন আপনার Emergency Fund = ₹3 লাখ, আপনাকে এমন একটি structure পরিকল্পনা করতে হবে ₹75,000 Savings Account Immediate emergency, ₹1,25,000 Sweep-in/Short FD Short-term requirement, ₹1,00,000 Liquid Fund তুলনামূলক কম immediate requirement.
আপনি যদি Emergency Fund বানাতে চান নিজের জন্য অবশ্যই এবার সব কিছু দেখে নেওয়া ভালো যাতে পরে আপনাকে সমস্যায় না পড়তে হয়।
Emergency Fund-এ কত Return পাওয়া উচিত?
এখানে একটি common mistake হয় সবার। অনেকে Emergency Fund-এর জন্য সবচেয়ে বেশি interest rate খুঁজে বেড়ান। কিন্তু মনে রাখবেন Emergency Fund-এর লক্ষ্য maximum return নয়। ধরুন একটি investment বছরে 9% return দিতে পারে, কিন্তু প্রয়োজনের সময় টাকা তুলতে সমস্যা হয়।
অন্যদিকে একটি option 6% return দেয়, কিন্তু দ্রুত টাকা পাওয়া যায়। Emergency Fund-এর ক্ষেত্রে দ্বিতীয় option অনেক সময় বেশি practical হতে পারে।
Emergency Fund কোথায় রাখা উচিত নয়?
কিছু জায়গা Emergency Fund-এর জন্য এড়িয়ে চলা ভালো। যেমন Mutual Fund, Market crash-এর সময় যদি emergency আসে, তাহলে loss-এ investment বিক্রি করতে হবে আপনাকে।
Direct Stocks – Stocks এর price খুব দ্রুত ওঠানামা করতে পারে। তাই emergency-এর টাকা stock market-এর ওপর নির্ভর করে রাখা একেবারে ঠিক নয়।
Long-term Locked Investment- যে investment থেকে টাকা বের করতে অনেক সময় লাগে বা বড় penalty দিতে হয়, সেটিও Emergency Fund-এর জন্য সুবিধা নয়।
বাড়িতে পুরো cash- বাড়িতে কিছু emergency cash রাখা useful হতে পারে। কিন্তু পুরো Emergency Fund cash হিসেবে রাখা নিরাপদ নয়।
Emergency Fund কত মাসের হওয়া উচিত?
সাধারণভাবে ৩–৬ মাসের
Emergency Fund কি FD-তে রাখা ভালো?
হ্যাঁ। কিন্তু term and conditions দেখে নিবেন
Emergency Fund কি stock market-এ রাখা যায়?
সাধারণ ভাবে আমি নাই বলবো।
Emergency Fund-এর জন্য কত টাকা দিয়ে শুরু করব?
আপনার financial capacity অনুযায়ী ₹10,000, ₹25,000 বা ₹50,000 দিয়েও শুরু করতে পারেন।